সূফি ফতেহ আলী ওয়াইসী মহিলা আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সিকদার দিঘি জামে মসজিদের ইমাম ও সাবেক খতিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শামসুদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)-এর লোহাগাড়া উপজেলা শাখা।
এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও সমবেদনা জানান সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি কাজী জসিম উদ্দীন এবং যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সিকদার।


