শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Single Top Banner

মহেশখালীতে যৌথ অভিযানে ডাকাত গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজসহ এক কুখ্যাত ডাকাতকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (২ আগস্ট) ভোর রাত ৩টায় কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি স্টেশন মহেশখালী ও মহেশখালী থানা পুলিশের সমন্বয়ে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের মিজ্জিরপাড়া এলাকায় একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানে কুখ্যাত ডাকাত জয়নাল ওরফে ‘হাতকাটা জয়নাল’ (৪২) তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জয়নালের বিরুদ্ধে মহেশখালীসহ বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মারামারির অভিযোগে মোট ৫টি মামলা রয়েছে।

আটক আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত