বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :

 

দেশবাসীকে ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষে হোক’—এই আহ্বানে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “এই স্লোগান প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তারুণ্যের শক্তিই আগামী দিনের গণতন্ত্রের প্রধান ভিত্তি।”

রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ছাত্র-সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই অনুষ্ঠিত হয় এ সমাবেশ।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ তোমরাই প্রতিষ্ঠা করবে। তোমাদের অধিকার আদায়ের সংগ্রামে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ পাশে আছে, আগামীতেও থাকবে।”

তিনি অভিযোগ করে বলেন, “গত দেড় দশকে হাজার হাজার ছাত্রদল কর্মী খুন, গুম, মামলা ও নির্যাতনের শিকার হয়েছে। নিষ্ঠুর নির্মমতা চালিয়েও ছাত্রদলকে দমন করা যায়নি। ফ্যাসিস্ট হাসিনা এসব করে গণআন্দোলন থামাতে পারেনি।”

তারেক রহমান বলেন, “বাংলাদেশের মানুষ আর প্রতিহিংসার রাজনীতি চায় না। তারা চায় একটি নিরাপদ, উন্নয়নমুখী ও গণতান্ত্রিক রাষ্ট্র। সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হলে আমাদেরকেই যোগ্য হতে হবে।”

তিনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “শুধু বাংলা ও ইংরেজি নয়, শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত আরও দুটি ভাষা শেখার সুযোগ তৈরি করতে হবে। বহুভাষিক দক্ষতাই আমাদের বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নেবে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত