বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাঙ্গুনিয়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ আগস্ট) রাতে থানাধীন কোদালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু–এর নির্দেশনায় ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিমের তত্ত্বাবধানে এএসআই মো. ইসমাইল হোসেন এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত আসামির নাম মো. হাবিব উল্লাহ ওরফে রাব্বি। তিনি চট্টগ্রাম জেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার ১২ নম্বর কোদালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ধোপাঘাট গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল ওয়াহেদ ওরফে আব্দুল হাকিম।

মো. হাবিব উল্লাহ একটি মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত