বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

উত্তর পাহাড়তলীতে টিন দিয়ে ঘিরে পাহাড় কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন উত্তর পাহাড়তলী মৌজার শাহ আমানত হাউজিং এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। শনিবার (৩ আগস্ট) সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, টিন দিয়ে ঘিরে গোপনে পাহাড় কাটা হচ্ছিল। অভিযান পরিচালনাকারীরা তাৎক্ষণিকভাবে টিনের ঘের অপসারণ করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ঘটনাস্থলে উপস্থিত থেকে কাটা পাহাড়ের নমুনা ও পরিমাণ লিপিবদ্ধ করেন।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট এলাকায় কাউকে পাওয়া যায়নি। ফলে সংশ্লিষ্ট ভূমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযানে আকবর শাহ থানার পুলিশ, পরিবেশকর্মী ও বিদ্যুৎ বিভাগের সদস্যরা উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পাহাড় কাটার মতো পরিবেশবিধ্বংসী কাজের বিরুদ্ধে অভিযান নিয়মিত চলবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত