বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

দুদকে তিন নতুন পিপি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে তিন আইনজীবী নিয়োগ পেয়েছেন। সম্প্রতি দুদকের পক্ষ থেকে তাদের এই নিয়োগের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্ত তিন পিপি হলে- রেজাউল করিম রনি, মো. কবির হোসেন ও মোকাররম হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, আইনজীবী মোকাররম হোসেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। একই বিশ্ববিদ্যালয়ের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন রেজাউল করিম রনি। অন্যদিকে, মো. কবির হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

নিয়োগপ্রাপ্ত তিন পিপি বলেন, দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত