অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী হজ ও ওমরাহ ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, “হজ ব্যবস্থাপনায় সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিষ্ক্রিয় এজেন্সিগুলোর বিরুদ্ধেও নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।”
মেলা আয়োজক সূত্রে জানা গেছে, এই ফেয়ারের মাধ্যমে হজযাত্রীরা বিভিন্ন এজেন্সির প্যাকেজ সরাসরি যাচাই-বাছাই করে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া প্রতিটি প্যাকেজে থাকছে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ।


