ট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেনকে প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আফতাব হোসেন দামপাড়া পুলিশ লাইন্সে কর্মরত থাকবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
পুলিশের একটি সূত্র জানায়, খুলশীর ঝাউতলা রেলগেট এলাকায় ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি-প্র) মাহমুদা বেগম বলেন, “ওসিকে প্রত্যাহারের বিষয়ে অফিসিয়ালি কাগজপত্র এখনো পাওয়া যায়নি। তবে পুলিশ কর্মকর্তাদের বদলি চাকরির স্বাভাবিক প্রক্রিয়া।”


