জীবন সুরক্ষিত রাখা ও পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন বক্তারা।
৮ আগস্ট শুক্রবার সকাল ১০টায় সাতকানিয়া আমিলাইষ ইউনিয়ন পরিষদ মাঠে আমিলাইষ যুব উন্নয়ন সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এ সময় প্রায় পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের স্কুল, মাদ্রাসা এবং কয়েকটি সামাজিক সংগঠনের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা সাজ্জাদ হোসাইন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের প্রফেসর মোহাম্মদ হোসাইন।
এতে আরও উপস্থিত ছিলেন আমিলাইষ জামায়াতে ইসলামের সহ-সেক্রেটারি মাওলানা খোরশেদ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ সেলিম, কাজী মাওলানা মুহাম্মদ ঈসা, রিয়াজ উদ্দিন বাজার শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মুহাম্মদ আলী, ইউনিয়নের ৫নং ওয়ার্ড সভাপতি আমীর হোসেন, চরতি সমাজ কল্যাণের সাবেক সভাপতি নাজিম উদ্দীন, সরওয়ার বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আব্দুল আজিজ, সংগঠনের সদস্য মোহাম্মদ শওকত আলী, মোহাম্মদ রাসেল, আবদুল কাইয়ূম প্রমুখ।
বক্তারা বলেন, গাছ পরিবেশের সবচেয়ে উপকারী বন্ধু। শুধু প্রকৃতির শোভা নয়, গাছ পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে। গাছ থেকে মানুষ অক্সিজেন পায়, আর গাছ মানুষের শরীর থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে।


