বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোনো শক্তিই এই নির্বাচনকে বিলম্বিত করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে সময়সীমার কথা বলেছেন, সেই অনুযায়ীই নির্বাচন হবে।

শুক্রবার (১৫ আগস্ট) মাগুরায় জুমার নামাজের পর শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম আরও জানান, পুরো জাতি এখন নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ইতোমধ্যেই কাজ শুরু করেছে। এই বর্ষা শেষ হলেই পাড়া-মহল্লায় নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়বে এবং তখন সারা দেশে নির্বাচনের মহোৎসব দেখা যাবে।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ‘জুলাই চার্টার’ নিয়ে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে। সংস্কার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং দ্রুত এগিয়ে যাচ্ছে, যা এখন দৃশ্যমান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত