বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

সাতকানিয়ায় জামায়াতের যুব প্রতিনিধি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা ও পৌরসভার যুব প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য মজলুম জননেতা শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জের আমীর মুহাম্মদ আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ারুল আলম চৌধুরী।

বক্তব্য রাখছেন দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী।

বক্তারা বলেন, আধুনিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে যুব সমাজই মূল শক্তি। ন্যায়ভিত্তিক, মানবিক ও উন্নত সমাজ গড়তে হলে তরুণদের চিন্তায় থাকতে হবে দায়িত্ববোধ, কর্মে থাকতে হবে আদর্শের ছাপ।

তারা যুবকদের জন্য বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে নিজেকে প্রস্তুত হতে হবে, শিক্ষা, নৈতিকতা ও প্রযুক্তিতে পারদর্শী হতে হবে, সামাজিক অবক্ষয় ও মাদকদ্রব্যের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে এবং ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। যুবকরাই পারে অন্যায়, অবিচার ও মাদকাসক্তির বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে।

সম্মেলনের লক্ষ্য হলো দায়িত্ববান, সৎ ও সংগ্রামী যুব সমাজ গঠন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত