বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বিদেশে মিশন থেকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক :

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশি কয়েকটি মিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, এ নির্দেশনা কোনো লিখিত চিঠি বা ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়নি। বরং টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয়েছে এবং তাদেরকে অন্য মিশনগুলোতেও বিষয়টি পৌঁছে দেওয়ার পাশাপাশি তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, অনেকেই এখনো আনুষ্ঠানিকভাবে নির্দেশ পাননি। তবে অন্তত দুটি মিশনের প্রধান সরকারের কাছ থেকে সরাসরি বার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদেশে কর্মরত এক জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ঢাকা থেকে ফোনে জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। লিখিতভাবে আসেনি, তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি অন্য মিশনগুলোতেও জানানো এবং তদারকি করার।”

আরেকজন কূটনীতিক জানান, তাদের অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূতের কাছ থেকেও একই বার্তা এসেছে। তবে এখনও দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের অনেক মিশন আনুষ্ঠানিকভাবে নির্দেশনা পাননি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত