শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Single Top Banner

দোহাজারীতে আল্লামা সাঈদীর ২য় শাহাদাত বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ

চন্দনাইশের দোহাজারীতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সাবেক নায়েবে আমীর শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর ২য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দোহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড (হাছনদন্ডী) শাখার উদ্যোগে গত ১৫ আগস্ট (শুক্রবার) বিকেল ৩টায় হাছনদন্ডী এম রহমান সিনিয়র মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। সংগঠনের ওয়ার্ড সভাপতি আবদুল কাদের আসাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শূরা সদস্য ও চন্দনাইশ উপজেলা আমীর মাওলানা কুতুব উদ্দিন।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি ও যুব বিভাগের সেক্রেটারি শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা আমীর এম. জমির আদনান, সাতবাড়িয়া ইউনিয়ন সভাপতি শফিকুর রহমান, কাঞ্চনাবাদ ইউনিয়ন সভাপতি মুজাফফর আহমদ জাফর, পৌর বায়তুলমাল সম্পাদক হাফেজ এহসান, ওলামা বিভাগ সভাপতি মাওলানা দিদারুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড সেক্রেটারি কুতুব উদ্দীন, মাওলানা ইদ্রিস বেলালী, মাওলানা জসিম উদ্দিন ও জাহেদুল করিম চৌধুরী প্রমুখ।

শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত