বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

লোহাগাড়ায় ট্রাফিক জোনের অভিযান : চোলাইমদসহ আটক দুই 

লোহাগাড়া প্রতিনিধি :

চট্রগ্রামের লোহাগাড়া ট্রাফিক জোনের অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৭৫ লিটার দেশীয় চোলাইমদ জব্দ করা হয়।

শনিবার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে লোহাগাড়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর হাসানুজ্জামান হায়দারের নেতৃত্বে ট্রাফিক পুলিশ সদস্যদের সাথে নিয়ে উপজেলার সদরে বটতলী মোটর স্টেশনস্থ ট্রাফিক পুলিশ বক্সের সামনে চট্টগ্রামমূখী একটি মাহিন্দ্রা পরিবহনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার সর্দারপাড়া ১নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মদন সর্দারের ছেলে শ্যামল সর্দার (৬৫) এবং একই জেলার বোয়ালখালী উপজেলার পশ্চিম খুমন্ডি ফুলতল ৭নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আহমদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩২)।

লোহাগাড়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) হাসানুজ্জামান হায়দার বলেন, নিয়মিত তল্লাশি চলাকালীন একটি মাহিন্দ্রা গাড়িতে তল্লাশি চালিয়ে ৭৫লিটার দেশীয় চোলাইমদ জব্দ করা হয় এবং দুইজনকে গ্রেফতার করা হয়।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার জাহেদুল ইসলাম জানান, লোহাগাড়া ট্রাফিক জোনের অভিযানে ৭৫ লিটার দেশীয় চোলাইমদসহ দুইজনকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য,নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত