বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

নিষিদ্ধ পিরানটা মাছ বিক্রির জন্য জরিমানা

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরীর ফিসারীঘাটে ভোরে অভিযান চালিয়ে নিষিদ্ধ পিরানটা মাছ বিক্রির জন্য আড়তে রাখায় নিষিদ্ধ পিরানটা মাছ ধ্বংস সহ এক এক আড়তদারকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৮ জুলাই শনিবার ভোর ছয়টা থেকে সকাল দশটা পযন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুকের নেতৃত্বে এই অভিযান চালানো হয় বলে জানা যায়।

জানা যায় আড়তদার রেজিস্ট্রার  খাতায় পিরানটা মাছ গুলো চাঁন্দা মাছ বলে উল্লেখ করে এই সময় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে বেরিয়ে আসে সেগুলো নিষিদ্ধ পিরানটা মাছ।

এসময় ট্রাকভর্তি প্রায় এক মেট্রিক টন নিষিদ্ধ পিরানটা মাছ জব্দ করে সেগুলো জনসম্মুখে ধ্বংস করে আড়তদার কে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এই বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন,পিরানহা মাছটি অনেকটা রুপচাঁদা মাছের মতো দেখতে কিন্তু এটি রাক্ষুসে স্বভাবের। এদের ছোট চোয়াল হলেও ত্রিভুজাকৃতির ক্ষুরের মতো ধারালো দুইপাটি দাঁত আছে। দেশিয় প্রজাতির মাছের প্রজনন  ও মৎস্য জীববৈচিত্রের জন্য ভয়ানক হুমকি এই পিরানহা ও আফ্রিকান মাগুর মাছের পোনা।

দেশের বিভিন্ন জেলা সাতক্ষীরা, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর ও  ভারত থেকে চট্টগ্রামের ফিসারীঘাটের আড়তে পিরানহা মাছ ও আফ্রিকান মাগুর মাছগুলো আসতো বলে জানান তিনি।ক্রেতাদেরও সতর্ক হওয়ার অনুরোধ জানান।

অভিযানে জেলা মৎস্য  দপ্তরের সহকারী পরিচালক মো আনোয়ারুল আমীন, আবুল কালাম আজাদ, কামাল উদ্দিন,  কোস্টগার্ডের পতেঙ্গা পুর্ব জোনের সিপিও শফিউল্লাহ ও সিএমপি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত