বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে নতুন আরও ৮৫ জন করোনা রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৩ শত ৮০ জনের করোনার নমুনা পরীক্ষায় ৮৫ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৬৯ জন এবং ভিবিন্ন উপজেলার ১৬ জন।

চট্টগ্রামে ৫ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে শনিবার (১৮ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে  টি ৯৮ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২২ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ২১ জন। বিভিন্ন উপজেলায় ১ টি।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ৮৪ টি নমুনা পরীক্ষায় কোন পজিটিভ নেই।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১১ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ১০ জন, উপজেলায় ১ জন।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৪৪ নমুনা পরীক্ষা করে ১৮ জনের পজিটিভ। মহানগরে ১২ জন, ৬ জন উপজেলার।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯৪ নমুনা পরীক্ষায়  ৩৪ জন পজিটিভ, নগরে ২৮ জন, উপজেলায় ৬ জন।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে কোন নমুনা পরীক্ষা হয়নি।

এ ছাড়া উপজেলায় আনোয়ারা ১ জন, বোয়ালখালী ১ জন, পটিয়া ১ জন, রাউজান ৬ জন, ফটিকছড়ি ৬ জন, হাটহাজারী ১ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১২ হাজার ৭৫৪ জনে। এর মধ্যে মহানগরীতে ৮ হাজার ৮৯২ জন, উপজেলায় ৩ হাজার ৮৬২ জন।

অদ্যবধি সুস্থ হয়েছেন ২৭ জন, উপজেলায় ২৪ জন, নগরে ৩ জন। মোট সুস্থ ১ হাজার ৫২৪ জন। এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ২ জন, মোট ২২৩ জন। মহানগরীতে ১৫৭ জন, বিভিন্ন উপজেলায় ৬৬ জন। হোম আইসোলেশনে আছেন ৬০৭২ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত