আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে ভ্রমণকারীদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়া।
সংস্থাটি জানিয়েছে, আগামী ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত টিকিট কিনলেই যাত্রীরা এ সুবিধা পাবেন। নির্ধারিত সময়ের বাইরে টিকিট কিনলে ছাড় আর প্রযোজ্য হবে না।
অফারের আওতায় আন্তর্জাতিক রুটের যাওয়া-আসা ও ট্রানজিট ফ্লাইটের ভাড়ায় ৫০ শতাংশেরও বেশি ছাড় থাকছে। বিজনেস ও গেস্ট—উভয় ক্লাসেই এই সুবিধা পাওয়া যাবে।
সৌদিয়া জানিয়েছে, তাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং বিক্রয়কেন্দ্রের মাধ্যমে টিকিট কেটে অফারটি গ্রহণ করা যাবে।
এ ছাড়া ট্রানজিট ফ্লাইটে ভ্রমণকারীরা ডিজিটাল স্টপওভার ভিসা পাবেন, যা টিকিটের সঙ্গেই যুক্ত থাকবে। এ ভিসার মাধ্যমে যাত্রীরা সর্বোচ্চ ৯৬ ঘণ্টা সৌদি আরবে অবস্থান করতে পারবেন। এ সময়ে তারা ওমরাহ পালনের পাশাপাশি দেশটি ভ্রমণও করতে পারবেন।
বর্তমানে চারটি মহাদেশে ১০০টিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে সৌদিয়া। তাদের বহরে রয়েছে ১৪৯টি বিমান।
সূত্র: খালিজ টাইমস


