বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধিদলের ভারত সফর বাতিল

ডেস্ক রিপোর্ট :

শুল্ক ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধিদলের আসন্ন ভারত সফর বাতিল করা হয়েছে। চলতি মাসের ২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত নির্ধারিত এ সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

শনিবার এনডিটিভি প্রফিট জানায়, এই বৈঠক পরে নতুন তারিখে আয়োজন করা হতে পারে। সফরে ষষ্ঠ দফা আলোচনার পাশাপাশি সেপ্টেম্বর-অক্টোবরে চুক্তি চূড়ান্ত করার প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা ছিল।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান তেল আমদানির কারণে ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এর আগে তিনি ভারতের ওপর একই পরিমাণ শুল্ক আরোপ করেছিলেন। ফলে এই বৈঠকের গুরুত্ব আরও বেড়ে গিয়েছিল।

সূত্র জানায়, ভারতীয় কৃষি ও দুগ্ধ খাতে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকারের দাবি দ্বিপাক্ষিক আলোচনার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ভারত বলছে, এতে ক্ষুদ্র কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা হুমকির মুখে পড়বে। দুধ আমদানির ক্ষেত্রেও ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতার দিক বিবেচনা করছে দিল্লি।

এদিকে শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকেও এ ইস্যুর সমাধান আসেনি। বরং ট্রাম্প-পুতিন আলোচনা ব্যর্থ হলে ভারতের ওপর আরও শুল্ক আরোপ করা হতে পারে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত