বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

সাঈদীর রায়ে আনন্দ মিছিলের অভিযোগে আওয়ামী লীগ নেতা কারাগারে

ডেস্ক রিপোর্ট :

পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে মারধরের পর পুলিশে দেওয়া হয়েছে। রবিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

মারধরের শিকার মো. এহসান হিরণ (৪০) বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ২০১৩ সালে সাঈদীর ফাঁসির রায় ঘোষণার সময় তিনি এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছিলেন।

গত শনিবার রাতে ঘোষেরহাট বাজারে স্থানীয়রা তাঁকে দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে মারধর করে। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বলেন, “হিরণকে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে তাঁকে থানায় আনে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”

ইন্দুরকানী উপজেলা জামায়াতের আমির মো. আলী হোসেন বলেন, “সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসির রায় ঘোষণার পর হিরণ আনন্দ-উল্লাস করেছিলেন। স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাঁকে পুলিশে দিয়েছে। আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত