বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম সিটিগেটে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পিকআপের ধাক্কা,  নিহত ৫

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যাননকে একটি পিকআপ ধাক্কা দিলে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৮ আগস্ট) চট্টগ্রামের আকবর শাহের সিটি গেট এলাকায় ভোর ৪টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। তারা চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন মাছ কেনার জন্য।

নিহতদের চার জনের নাম পাওয়া গেছে। এরা হলেন, কালা দাশ (৩০), আকাশ দাশ (২৮), অজিত দাশ (৩০) ও অজ্ঞাতনামা (৩০)।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, চট্টগ্রাম নগরীর আকবর শাহের সিটি গেট এলাকায় ভোর ৪টা ৫৫ মিনিটে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ভোর ৫টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে আরও একজন মারা গেছেন বলে শুনেছি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, দুর্ঘটনায় পিকআপ ভ্যানের সামনে থাকা তিনজনসহ মোট চারজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। বাকিজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে একজনের অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত