চট্টগ্রামের রাউজানে বিশেষ অভিযানে অস্ত্রসহ এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৯ নম্বর পাহাড়তলী ইউনিয়নের গৌরিশংকর হাট এলাকা থেকেে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম সালাউদ্দিন। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও একটি বিশেষ কায়দায় প্রস্তুতকৃত ধারালো ছোরা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সালাউদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।


