চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী মাদাম বিবিরহাট চেয়ারম্যান ঘাটা এলাকায় কামাল স্টীল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।
সোমবার (১৮ আগস্ট) তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিকদের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, মহানগরীর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, সীতাকুণ্ড উপজেলা সেক্রেটারি মুহাম্মদ আবু তাহেরসহ স্থানীয় নেতারা।
জামায়াতের নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক কামাল উদ্দিন, জয়নাল আবেদীন, গিয়াস উদ্দিন, মোখতার ও মুহাম্মদ শাহীনসহ অন্যান্যদের সঙ্গে মতবিনিময় করেন।
মুহাম্মদ নজরুল ইসলাম জানান, এ অগ্নিকাণ্ডে প্রায় ৩ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান তিনি।


