বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

ঈদগাঁওয়ে সরকারি বই অবৈধ বিক্রির অভিযোগ, জনতার হাতে জব্দ

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি : 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী নাইক্ষ্যংদিয়া এসটি দাখিল মাদরাসায় রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যা রাতে সরকারি বই অবৈধ ভাবে বিক্রির অভিযোগে জনতা বই ভর্তি গাড়ি  জব্দ করেছে। এসময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান মাস্টার রোকন উদ্দিন ও অপর একজন উপস্থিত থাকলেও পরে জনরোষ থেকে বাঁচতে গা ঢাকা দিয়ে মোবাইল বন্ধ করে ফেলেছে বলে দাবি করেছেন জনতা।

বই ক্রেতা ইমরান জানান, তিনি ১৯ হাজার টাকায় বই ও খাতাপত্র ক্রয় করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা গাড়ি আটকে দিয়েছে।

মাদ্রাসার সাবেক সভাপতি মাষ্টার জাফর এবং স্থানীয় একরাম দাবি করেন, তারা জনতার ডাকে এসে দেখতে পান বিপুল পরিমাণ নতুন-পুরাতন সরকারি বই এবং অন্য কাগজপত্র রাতের আঁধারে বিক্রি কালে জনতা জব্দ করে রাখে। পরে মোবাইল বন্ধ পেয়ে বিভিন্ন মাধ্যমে ভারপ্রাপ্ত প্রধান মাস্টার রোকন উদ্দিন ও মাদ্রাসার সভাপতি কামাল উদ্দিনের সাথে যোগাযোগ করলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতিতে রেজূলশন করে বিক্রি করছেন দাবি করলেও রাত সাড়ে দশটা পর্যন্ত তারা তা দেখাতে পারেননি।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি থানা এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করার জন্য বললে তিনি তাদেরও জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমার মোবাইলে এ বিষয়ে জানতে কল দিলেও তিনি রিসিভ করেননি এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) এ পর্যন্ত এরকম অভিযোগ পাননি জানান।

অভিযোগ উঠা প্রতিষ্ঠান প্রধান মাস্টার রোকন উদ্দিন এবং সভাপতি কামাল উদ্দীনের মোবাইলে কল দিলেও রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত