সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Single Top Banner

বিমান বাংলাদেশ ইতিহাসে সর্বোচ্চ মুনাফা অর্জন

নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৪-২৫ অর্থবছরে ৯৩৭ কোটি টাকার অনিরীক্ষিত মুনাফা অর্জনের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠার ৫৫ বছরে এটি এক রেকর্ড মুনাফা, যা পূর্বের দ্বিতীয় সর্বোচ্চ ৪৪০ কোটি টাকা (২০২১-২২) তুলনায় দ্বিগুণেরও বেশি।

বিমান জানিয়েছে, এ অর্জন এসেছে দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, কার্যকর কৌশল ও যাত্রীসেবার ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে। ২০২৪-২৫ অর্থবছরে ৩৪ লাখ যাত্রী পরিবহন, ৪৩,৯১৮ টন কার্গো পরিবহন এবং ৮২ শতাংশ কেবিন ফ্যাক্টর রেকর্ড করা হয়েছে।

বিমানের বহরে ২১টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে ১৯টি নিজস্ব মালিকানাধীন। চারটি বোয়িং ৭৮৭-৮ এবং দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার অন্তর্ভুক্ত। কোম্পানি জানায়, নিজস্ব বহর রক্ষণাবেক্ষণ ক্ষমতা বিপুল ব্যয় সাশ্রয়ে সাহায্য করছে।

ভবিষ্যতের পরিকল্পনায় রয়েছে নতুন গন্তব্যে রুট সম্প্রসারণ, ডিজিটাল রূপান্তর ও কার্গো সেবা শক্তিশালীকরণ। বিমান জানায়, সেবা, নির্ভরযোগ্যতা ও সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় এয়ারলাইন্সে পরিণত হওয়া তাদের লক্ষ্য।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত