বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাউজানে ৩ বছরের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাউজান থানা পুলিশের বিশেষ অভিযানে প্রদীপ রুদ্র পাল তিন বছরের সাজা প্রাপ্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

থানার এএসআই ইলিয়াছ খান গোপন সংবাদের ভিত্তিতে ১৯ আগস্ট রাত আড়াইটারদিকে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের বাইন্না পুকুর পাড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় প্রদীপ রুদ্র পালকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত প্রদীপ রুদ্র পাল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত। পূর্বেও পুলিশের অভিযানে একাধিকবার গ্রেফতার হলেও আদালত থেকে জামিন নিয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে বর্তমানে ৫টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত