কক্সবাজারের ঈদগাঁওয়ে সরকারি পাঠ্যবই কেলেঙ্কারির ঘটনায় অবশেষে মামলা হয়েছে। এ মামলায় ইতিপূর্বে পুলিশ হেফাজতে নেয়া মাদ্রাসা সুপার (ভারপ্রাপ্ত) মাস্টার রুকন উদ্দিন, পরিচালনা কমিটির সভাপতি কামাল উদ্দিন,বই ক্রেতা মোঃ:ইমরান ও গাড়ি চালক আজমত আলীকে থানা পুলিশ গ্রেফতার দেখিয়ে আদালত সোপর্দ করলে কারাগারে প্রেরণের নির্দেশ দেন ।
১৮ আগস্ট বিকালে রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম (অতিরিক্ত দায়িত্ব) ঈদগাঁও উপজেলা বাদী হয়ে উপরোক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন । যার ঈদগাঁও থানা মামলা নং-১৩(০৮)২৫,
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মছিউর রহমান মামলা দায়ের ও চারজনকে উক্ত মামলায় আদালতে সোপর্দের সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা জানান, এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট রাতের আধারে সরকারি পাঠ্যবই অবৈধ ভাবে বিক্রিকালে জনতা গাড়িসহ জব্দ করে থানায় সোপর্দ করে।


