বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বান্দরবানে চাঁদের গাড়ি উল্টে ১ নারী নিহত, আহত ৬

বান্দরবান প্রতিনিধি : 

বান্দরবানের চিম্বুক সড়কের বেতছড়া মেরাইং পাড়া এলাকায় যাত্রীবাহী একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে হ্লায়ইনু মার্মা (৪৮) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হন।

বুধবার (২০ আগস্ট) বিকেলের দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে আরও ছয়জন যাত্রী আহত হন।

নিহত হ্লায়ইনু মার্মা নাচালং পাড়ার বাসিন্দা এবং চথোয়াইমং-এর স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার করার পর বেতছড়া এলাকার প্রায় ডজনখানেক যাত্রী ওই গাড়িতে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গাড়িটি উল্টে গেলে হ্লায়ইনু মার্মা চাপা পড়ে প্রাণ হারান।

আহতদের স্থানীয়রা সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।
বান্দরবান সদর থানার ওসি এম সাকের আহমেদ জানান, “সড়ক দুর্ঘটনায় একজন নারী নিহতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত