বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাহারচরা ইউনিয়ন শাখার উদ্যোগে মোশারফ আলী মিয়ার বাজার সিএনজি সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কমিটি কে মোশারফ আলী মিয়া বাজারে সংবর্ধনা দেওয়া হয় ।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক জনাব মুহাম্মদ ইসহাক।
প্রধান অতিথি তাহার বক্তব্যে বলেন- শ্রমিক অধিকার ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করছে। নবনির্বাচিত শ্রমিকনেতৃবৃন্দ যাতে শ্রমিক অধিকার বাস্তবায়নের জন্য কাজ করবেন আশা করি। আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিক সমাজ কে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ করতে করে আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে বিজয় অর্জন করতে হবে।
প্রধান বক্তা হিসাবে আলোচনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্রগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক এবং প্রধান মেহমান হিসাবে আলোচনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্রগাম দক্ষিণ জেলার এসিসটেন্ট সেক্রেটারী বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ সদস্য পদপ্রাথী জননেতা অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্রগ্রাম দক্ষিণ জেলা সাধারন সম্পাদক- মুহাম্মদ মোখতার হোছাইন সিকদার, বাঁশখালী সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, সাধারন সম্পাদক এডভোকেট জালাল উদ্দীন ।
উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাশখালী উপজেলার সাংগঠনিক সম্পাদক এডভোকেট জি এম সাইফুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সহ-সাধারন সম্পাদক কাজী এমরানুল হক, কোষাধ্যক্ষ মুহাম্মদ হেলাল উদ্দীন , দপ্তর সম্পাদক মাওলানা মুহাম্মদ হোছাইন, প্রচার সম্পাদক আবুল কাসেম সোহাগ, বাহারচরা ইউনিয়ন সভাপতি ডা শাহরিয়া আবদুল্লাহ পারভেজ , কাথারিয়া ইউনিয়ন সহ-সভাপতি মাহফুজ, বাহারচরা সাধারন সম্পাদক জসিম উদ্দীন সহ বিভিন্ন পর্যারের দায়িত্বশীল উপস্তিত ছিলেন ।


