চীন সফরে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সরকারি সফরের অংশ হিসেবে সেনাপ্রধান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।
সফরের মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ বিনিময়, প্রযুক্তিগত সহায়তা এবং বিভিন্ন কৌশলগত বিষয়ে পারস্পরিক সমঝোতা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
আইএসপিআর আরও জানায়, সফর শেষে আগামী ২৭ আগস্ট জেনারেল ওয়াকার-উজ-জামান দেশে ফিরবেন।


