বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ডবলমুরিং মডেল থানা পরিদর্শন করলেন সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক :

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সকাল ১১টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার জনাব হাসিব আজিজ ডবলমুরিং মডেল থানার দ্বি-বার্ষিক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি থানার হাজতখানা, অস্ত্রাগার ও সেরেস্তারুম ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

তিনি আরও বলেন, নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। এসময় তিনি উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন।

পরিদর্শনকালে সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হাসান মোস্তফা স্বপনসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডবলমুরিং মডেল থানার অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত