বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভুক্ত বাঁশখালী রিকশা ট্রেড চাম্বল শাখার উদ্যোগে বুধবার রাত ৯টায় চাম্বল বাজারস্থ কার্যালয়ে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, চাম্বল শাখার সভাপতি মুহাম্মদ ইউনুস কোম্পানি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাম্বল শাখার সেক্রেটারি মুহাম্মদ হাসান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজকর্মী ও শ্রমিক নেতা মুহাম্মদ মোখতার হোসাইন সিকদার।
তিনি বলেন, “শ্রমিকদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা আমাদের সংগ্রামের মূল লক্ষ্য। রিকশা শ্রমিক ভাইদের চিকিৎসা ভাতা ও সন্তানের শিক্ষা সহায়তা নিশ্চিত করতে হবে। হালাল আয়ের টাকা হারাম কাজে ব্যয় করা যাবে না। মাদক ও জুয়ার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত হওয়া যাবে না। বাঁশখালীতে দাঁড়িপাল্লার বিজয় ঘটিয়ে আদর্শ সমাজ প্রতিষ্ঠায় রিকশা শ্রমিকদের এগিয়ে আসতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা আনোয়ারুল আজিম সাঈদী, সহসভাপতি কামাল সওদাগর, মোস্তফা হোসাইন ও রিয়াজুদ্দিন প্রমুখ।


