বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

মিরসরাইয়ে জামায়াত প্রার্থীর নির্বাচনী পরিচালনা কমিটির সমাবেশ 

এক চোরকে বিদায় করে নতুন চোরকে ক্ষমতায় দেখতে চায়না মানুষ : মো. শাহজাহান 

নিজস্ব প্রতিনিধ, মিরসরাই 
মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট সাইফুর রহমানের পক্ষে নির্বাচন পরিচালনা কেন্দ্র কমিটির পরিচালকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম-১ (মিরসরাই) নির্বাচনী আসনের পরিচালক অধ্যক্ষ নুরুনবী। উপজেলা আমীর আলহাজ্ব নুরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মোঃ শাহজাহান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আহসানুল্লাহ ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ফজলুল করিম, সমাজসেবা সম্পাদক নুরুল করিম, উত্তর জেলা জামায়াতের সাবেক আমীর নুরুল আমীন চৌধুরী, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর নুরুল হুদা হামিদী এবং ছাত্রশিবির মিরসরাই উপজেলা সভাপতি সাকিব হোসাইন।
প্রধান অতিথি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মোঃ শাহজাহান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।  এদেশের মানুষ চাঁদাবাজ দখলবাজ, দুর্নীতিবাজ আর দেখতে চায়না।  শেখ মুজিব বলেছিলেন সামনে চোর, পিছনে চোর, ডানে চোর বামে চোর একথাটি তারা প্রচার করেনা। সেই চোরের দলকে বিদায় করে আর কোন চোরকে মানুষ ক্ষমতায় বসতে দিবেনা। আগামী নির্বাচনে মিরসরাই আসন থেকে এডভোকেট সাইফুর রহমান কে বিপুল ভোটে বিজয়ী করে আমরা ঘরে ফিরবো। আমরা তার আগে ক্লান্ত হবোনা। এবার এদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে ভোটের মাধ্যমে। বিশেষ করে নারীরা সবচেয়ে বেশি ভোট দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামকে।  এই জন্য প্রত্যেক কর্মী ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে হবে। জামায়াত ইসলামী একটি আধ্যাত্মিক দল, এটি একটি তাকওয়ার দল। এজন্য প্রত্যেককে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। কোন পদ পদবীর জন্য নয়, আল্লাহর সন্তুষ্ঠির জন্যই জামায়াত ইসলামী করতে হবে। সর্বোপরি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত