বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

জোরারগঞ্জে ১০২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের জোরারগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) রাতে বারইয়ারহাট পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

জোরারগঞ্জ থানার এসআই (নিঃ) মো. ফারুক উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালান। এসময় স্টার লাইন পরিবহনের ঢাকা মেট্রো-ব-১১-৪০২৭ নম্বর বাস তল্লাশি করে এক যাত্রীকে আটক করা হয়। পরবর্তীতে তার পরিহিত ছাই রঙের জিন্স প্যান্টের ডান পকেট থেকে লাল কস্টেপ মোড়ানো সাদা পলিথিনের পোটলা উদ্ধার করা হয়। পোটলাটিতে মোট ১ হাজাট ২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. নুর কাশেম প্রকাশ বাটু (৩৪)। তিনি কক্সবাজার জেলার রামু থানার চাকমারকুল ইউনিয়নের পশ্চিম চাকমারকুল এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুস শুক্কুর এবং মাতার নাম হালিমা খাতুন।

এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত