বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। ঘটনা ঘটে শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পদুয়ার বাজার বিশ্বরোডের ইউ-টার্ন এলাকায় একটি কাভার্ড ভ্যান উল্টে যায়। উল্টে যাওয়ার সময় ভ্যানটি একটি প্রাইভেটকার ও একটি সিএনজির ওপর চাপা পড়ে। দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজন ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা উমর আলী (৮০), তার স্ত্রী নূরজাহান (৬০), বড় ছেলে ও অবসরপ্রাপ্ত ব্যাংকার আবুল হাশেম (৫০), এবং ছোট ছেলে আবুল কাশেম (৪৫)।

ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত