বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, খুনী আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা ও তার দোষররা চেয়েছিল আমাদেরকে স্তব্ধ করে দিবে। বাংলাদেশ থেকে কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে, কিন্তু পারেনি । উল্টো তারাই ছাত্র জনতার গণ বিপ্লবের মুখে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে । ক্ষুধা, দারিদ্র, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক রাস্ট্র প্রতিষ্ঠায় এখনই উপযুক্ত সময়। এখন সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের ইসলামে আন্দোলনের কাজ চালিয়ে যেতে হবে । আমরা সফল হব ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমার দেশের যুবকরা হবে নিয়ামক শক্তি ।
তিনি জুমাবার (২২ আগস্ট) বিকালে পটিয়া উপজেলা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ।
যুব বিভাগ চট্টগ্রাম জেলার সভাপতি এডভোকেট আবু নাছেরের সভাপতিত্বে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই যুব প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন,পটিয়া আসনের জামায়াতে ইসলামির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার ফরিদুল আলম, যুব বিভাগ দক্ষিণ জেলার সেক্রেটারি উপাধ্যক্ষ শাহাদত হোসেন, পটিয়া উপজেলা জামায়াতের আমির জসিম উদ্দিন,কালার পুল থানা জামায়াতের আমির নাসির উদ্দিন,পটিয়া পৌর আমির মাস্টার সেলিম উদ্দিন ও প্রবাসী জামায়াত নেতা গাজী আসলাম উদ্দিন ।
এর আগে সকালে বোয়ালখালী জামায়াতের যুব বিভাগের উদ্যোগে সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে আরেকটি যুব প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন শাহজাহান চৌধুরী। সেখানে বোয়ালখালী-চান্দগাঁও আসনে জামায়াতের মনোনীত প্রার্থী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আবু নাসেরসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।


