বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল পাঁচ পরিবারের ঘর

রাউজান প্রতিনিধি :

রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের আধারমানিক বল্লের দীঘিরপাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের টিনশেড বসতঘর পুড়ে গেছে। শুক্রবার (২২ আগস্ট) রাত ১টার দিকে বৌদ্ধ লক্ষ্মীকান্ত ভান্তের বাড়ির পাশে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, অজ্ঞাত সূত্র থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে পঞ্চদির বড়ুয়া, যিশু চৌধুরী, সুনীল চৌধুরী, বিমল চৌধুরী ও পরিমল চৌধুরীর বসতঘর সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। স্বর্ণালংকার, নগদ অর্থ ও আসবাবপত্রসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ইনচার্জ শামসুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত