কক্সবাজারের ঈদগাঁওয়ে বিএনপি নেতা সরওয়ার কামালের চাঁদা দাবির অডিও ফাঁসের ঘটনায় দলীয় পদ স্থগিত করা হয়েছে।
২৩ আগস্ট (শনিবার) ঈদগাঁও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক অহিদুল আলম কোম্পানি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরওয়ার কামাল—পিতা মোস্তাক আহমেদ—এর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার পদ ও যাবতীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে সরওয়ার কামালকে প্রবাসী রায়হানের কাছ থেকে মোস্তাক ও আনোয়ার নামের আরও দু’জনের নাম ব্যবহার করে চাঁদা দাবি করতে শোনা যায়। অডিওটি ভাইরাল হলে উপজেলা জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।


