বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

আনোয়ারায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ২

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় অভিযান চালিয়ে জড়িত ২ জনকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।

আটককৃতরা হলো, উপজেলার বটতলী ইউনিয়নের আইরমঙ্গল এলাকার ফইজ্জার বাড়ীর মো. আবুল কালামের পুত্র মোঃ নাঈম (২০) ও ইউসুফের বাপের বাড়ীর আহমদ নুরের স্ত্রী হাসমন আক্তার (৩৫)।

থানা সূত্রে জানা যায়, শাহাজাহান (২১), মোঃ নাঈম (২০), ওমর ফারুক (২৪) ভোক্তভোগী কিশোরীকে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে শুক্রবার শেষরাত পর্যন্ত আনোয়ারার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া এলাকায় দূর্গম ও পরিত্যক্ত টিনশেড ঘরে আঁটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে।

শনিবার (২৩ আগষ্ট) রাতে আনোয়ারার বটতলী থেকে তাদের আটক করা হয়। রবিবার (২৪ আগষ্ট) দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান ‘খবর পেয়ে তৎক্ষনাৎ ঘটনার জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করি। বাকিদের আটক করতে অভিযান চলমান রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের করা হয়েছে বলেও জানান।’

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত