স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক থাকার পর এবার সাধারণ সম্পাদকের পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন জাকারিয়া দস্তগীর।
রবিবার (১৯ জুলাই) বিকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের স্বাক্ষরিত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত হয়।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখ ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে দেখা যায় সাংগঠনিক কাজ গতিশীল করতে এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আজ ১৯ জুলাই চিঠিতে স্বাক্ষর দেন।
উল্লেখ্য, জাকারিয়া দস্তগীর নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন।


