চট্টগ্রামে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
সকাল সাড়ে ৯টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ কার্যালয়ের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, সকাল ৮টা ৪৫ মিনিটে নগরের স্টেশন রোডে মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লাগার খবর পান তারা। আগ্রাবাদ ও নন্দন কানন স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন আনে। আগু লাগার কারণ ও ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।
গত বছরের ৫ আগস্ট বারটি লুটপাট হয়েছিল। পরে নতুন করে সংস্কারের পর চালু হয়।


