বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

আনোয়ারায় ক্রীড়া সামগ্রী বিতরণ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানের মাঝে  ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দকৃত উপজেলা প্রশাসন এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করে।

সোমবার (২৫ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় ১৬ প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য, ইমরান এমি, মহসিন পারভেজ, আমিন ফারুক, শাহেদুল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব প্রতিনিধিবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, আনোয়ারা ক্রীড়াকে এগিয়ে নিয়ে যেতে সবার এক সাথে কাজ করতে হবে। এক্ষেত্রে ক্রীড়া প্রতিনিধি, গণমাধ্যমকর্মীরা ভূমিকা অনন্য। উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি সার্বিক সহযোগিতা করবে

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত