বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

সাড়ে ২৫ লাখ টাকা জরিমানা

সিডিএ’র অভিযানে ১২টি নকশা বহির্ভূত ভবন চিহ্নিত

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামে নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সোমবার (২৫ আগস্ট) নগরের বাকলিয়া থানাধীন এক্সেস রোড সংলগ্ন এলাকায় নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় নকশা বহির্ভূত ১২টি ভবন চিহ্নিত করা হয়। এসব ভবন মালিকদের সাড়ে ২৫ লাখ জরিমানা করা হয়। সিডিএ কর্মকর্তারা অবৈধ অংশ ভেঙে ফেলার কাজ শুরু করেছে। কিছু ভবন মালিকরা ভেঙে ফেলবে বলে অঙ্গীকার করেছে।

সিডিএ’র অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ বলেন, ‘নগরীতে গড়ে উঠা নকশা বহিভূত অবৈধ ভবনের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। প্রথম দিনে নকশা বহির্ভূত ১২টি ভবন চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হয়। এসব ভবন মালিকদের সাড়ে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবন মালিকরা নিজস্ব খরচে অননুমোদিত অংশ ভেঙে ফেলার অঙ্গীকার নেওয়া হয়। চট্টগ্রাম শহরকে বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ার লক্ষ্যে এই অভিযান নিয়মিত চালানো হবে।’

সিডিএর পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করতে পারবে না। ইতিমধ্যে যাদের ভবন নকশা বহির্ভূতভাবে নির্মিত হয়েছে, তাদের নিজ দায়িত্বে অবৈধ অংশ ভাঙার আহবান জানানো হয়েছে।

অভিযানটির নেতৃত্ব দিয়েছেন সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিডিএ’র অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ এবং চউকের ইমারত পরিদর্শকগণ। তারা সরেজমিনে অভিযানের তদারকি করেছেন এবং ভবিষ্যতে এমন লঙ্ঘন রোধে কঠোর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত