বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

কোস্ট গার্ডের অভিযান

বাঁশখালীতে ৫টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২৯ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক :

সোমবার (২৫ আগস্ট) রাতে কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক বাঁশখালী থানাধীন শেখেরখীল সরকার বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ৫টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। বোট তল্লাশি করে প্রায় ৩৬ লক্ষ টাকা মূল্যের ১০টি ট্রলিং জাল উদ্ধার এবং ২৯ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে বাঁশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ এবং ১০টি জাল বিনষ্ট করা হয়। এছাড়া মালিকপক্ষের কাছ থেকে ১০ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়। জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

লেফটেন্যান্ট শাকিব মেহবুব আরও জানান, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত