বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ফটিকছড়িতে কিশোরকে পিটিয়ে হত্যা ও এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের ফটিকছড়িতে এক কিশোরকে পিটিয়ে হত্যা এবং নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টি। সোমবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে ‘চোর’ সন্দেহে কিশোর মো. রিহান মাহিন (১৫) পিটিয়ে নিহত হন এবং তার দুই বন্ধু মুহাম্মদ রাহাত ও মুহাম্মদ মানিক আহত হন। তারা চট্টগ্রাম নগর থেকে রাতে কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাদের চোর সন্দেহে সেতুর সঙ্গে বেঁধে পেটায়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান।

অন্যদিকে রবিবার নির্বাচন কমিশনের সীমানা নির্ধারণ সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণের সময় বক্তব্যরত অবস্থায় এনসিপির কেন্দ্রীয় সদস্য আতাউল্লাহর উপর হামলার অভিযোগ ওঠে।

মানববন্ধনে বক্তারা বলেন, মব সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এসব অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। নিহত মাহিনের মা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন এবং এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা, যুবশক্তি এবং শ্রমিক উইং-এর নেতাকর্মীরা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত