বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৫০, আক্রান্ত ২৯২৮

বিশেষ প্রতিনিধি: দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৯২৮ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৫০ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬৬৮ জনে। সুস্থ হয়েছেন ১৯১৪ জন।

সোমবার (২০ জুলাই) দুপুরে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩৩২৯ জনের এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩৩৬২ জনের। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ লাখ ৪১ হাজার ৬৬১ জনের।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ঠিক তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত