স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম মহানগরীর ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডের কাজীরদেউড়ী ১ নং গলি জামে মসজিদে আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা হিসেবে পাঠানো আর্থিক অনুদান হস্তান্তর করা হয়।
চট্টগ্রাম ৯ আসনের মাননীয় সংসদ সদস্য, শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেলের মাধ্যমে প্রাপ্ত এই অনুদানের অর্থ মসজিদ কমিটির হাতে তুলে দেন কাউন্সিলর ও বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন।
আজ (২০ জুলাই) সোমবার কাজীর দেউড়ী ১ নং গলি মসজিদ প্রাঙ্গণে স্থানীয় এলাকাবাসী, সমবেত মুসল্লিদের আয়োজনে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এসময় কাউন্সিলর জনাব গিয়াসউদ্দীন তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের জনগণকে সুরক্ষিত, নিরাপদ ও শান্তিতে রাখার জন্য দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানুষের মৌলিক চাহিদাগুলো মিটিয়ে দেশের মানুষ যেন সঠিকভাবে কাজকর্ম করে চলতে পারে সেদিকে নজর রাখছেন। সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ নিজ কর্মস্থলে চাকরি, ব্যবসা-বানিজ্যসহ সঠিকভাবে চালিয়ে যেতে পারে মতো সংশ্লিষ্ট স্ব স্ব কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
নজিরবিহীন টানা ৩ মাস লকডাউনেও জনগনকে খাদ্য নিরাপত্তা দিয়েছেন। আওয়ামীলীগ সরকার বাংলাদেশকে আধুনিক মানবিক ও স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসেবে পরিণত করতে কাজ করে যাচ্ছে। পবিত্র ইসলামের প্রচার, প্রসার ও সেবায় আওয়ামীলীগ সরকার দেশে বিভিন্ন স্থানে আধুনিক মসজিদ তৈরি, আধুনিকায়ন ও সংস্কার করছে। পবিত্র ইসলামের খেদমত ও আলেম ওলামাদের সম্মানে বর্তমান প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড অতুলনীয়।
কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন আরো বলেন, চট্টগ্রাম ৯ আসনের বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, সহ সকল শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে এলাকার এম,পি জনাব মহিবুল হাসান চৌধুরীর মাধ্যমে বর্তমান সরকার বিভিন্ন অনুদান প্রদান অব্যাহত রেখেছেন।
তিনি বলেন, দীর্ঘ ২০ বছর ধরে আমি এই এলাকার নির্বাচিত কাউন্সিলর হিসাবে আপনাদের একজন সেবক হিসেবে এলাকার উন্নয়নে কাজ করছি। বাগমনিরাম ওয়ার্ডকে আধুনিক, পরিছন্ন ও নান্দনিক এলাকা হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের সহযোগিতা চাই।
এসময় উপস্থিত ছিলেন বাগমনিরাম ওয়ার্ড আওয়ামিলীগ নেতা সাবেক ফুটবলার আবদুল জলিল, ক্রীড়া সংগঠক জনাব সেকান্দর কবির বদো, মাওলানা গিয়াস উদ্দিন, মসজিদের ঈমাম জনাব হারুন, চট্টগ্রাম মহানগর যুবলীগ আহবায়ক কমিটির সদস্য শেখ নাছির আহমদ, যুবলীগ নেতা শেখ বশির আহমদ সহ স্থানীয় গন্যমান্য মুরব্বী ও এলাকার জনসাধারণ।


