বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

প্রজন্ম মীরসরাইয়ের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

মিরসরাই প্রতিনিধি :

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে প্রজন্ম মীরসরাইয়ের উদ্যোগে হাফেজ ও এতিম ছাত্রদের নিয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে শাহ মুরাদ (রঃ) হেফজ ও এতিমখানায় প্রজন্ম মীরসরাইয়ের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহেদ নুর এর সঞ্চালনায়, প্রজন্ম মীরসরাইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রহিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা – আয়কর আইনজীবী
মোঃ নুরুল ইসলাম চৌধুরী।

আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন , সহকারী মৌলভী বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসার মাওলানা হায়দার আলী।

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রজন্ম মীরসরাইয়ের শুভাকাঙ্খী নাসির উদ্দিন, প্রজন্ম মীরসরাইয়ের পরিচালক প্রকৌশলী ওমর ফারুক, সাঈদ হাসান ওভি, নাজিম উদ্দিন।

এছাড়াও সংগঠনের কর্মী ও সদস্যদের মধ্যে আরাফাত, আবীর, জাকারিয়া, শরীফ, আকবর, আকিব, শাহীনসহ অনেকে উপস্থিত ছিলেন।উক্ত প্রোগ্রামের সার্বিক সহযোগিতা করের নির্বাহী পরিচালক এডভোকেট সরওয়ার নিজামী।

অনুষ্ঠানে বক্তারা মহানবী (সা.) এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন এবং মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব ও সমাজে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত