বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

বাঁশখালীতে করোনায় ১ জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি: বাঁশখালীতে করোনায় আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মুত্যু হয়েছে। তার নাম অমলেন্দু বিকাশ দাশ (৬২) ।

আজ সোমবার (২০জুলাই) সকাল ৮টা ১৫ মিনিটে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা যায়। তিনি শীলকূপ ৭নং ওয়ার্ডের মাস্টার বাড়ীর মৃত উপেন্দ্র লাল দাশের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১মেয়ে রেখে গেছেন।

জানা যায়, শীলকূপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দাশ পাড়ার মাস্টার বাড়ীর মৃত উপেন্দ্র লাল দাশের ছেলে অমলেন্দু বিকাশ দাশ নগরীর কোতোয়ালী থানা এলাকায় বাসভবনে সর্দি, জ্বর, করোনা উপসর্গ নিয়ে ভূগছিলেন। গত ১৩ জুলাই তিনি করোনা পরীক্ষা দেন, ১৬ জুলাই করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর থেকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বাঁশখালী গাউছিয়া কমিটি ও বাঁশখালী মৃতদেহ সৎকার কমিটি পক্ষ থেকে আজ সোমবার (২০ জুলাই) বিকালে তার সৎকারের ব্যবস্থা চলছে।

শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন বলেন, শীলকূপ মাস্টার বাড়ীর অমলেন্দু বিকাশ দাশ করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে তার সৎকারের জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত