বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাঙ্গুনিয়ায় কথা কাটাকাটির জেরে যুবক খুন

বিশেষ প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের হাজী পাড়া গ্রামে লাঠির আঘাতে মো. বেলাল ওরফে সুজন (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। মো. জাসেদ নামের এক নির্মাণ শ্রমিক পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।

আজ সোমবার (২০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মাহাবুব মিল্কি হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন নিহত মো. সুজন হাজীপাড়ার পেতাগাজী বাড়ির ইউছুপ মিস্ত্রির ছেলে। আর খুনের ঘটনায় অভিযুক্ত মো. জাশেদ একই এলাকার শামসুর রহমানের ছেলে।

স্থানীয় আমীর হামজা জানান, নিহত সুজনের বাবা ইউসুফ মিস্ত্রি নির্মাণ ঠিকাদার। তিনি গ্রামে বিভিন্ন পাকা বাড়ি নির্মাণের ঠিকাদারী কাজ করেন। তার সাথে সহকারি হিসেবে কাজ করতেন মো. জাসেদ।বাবার সাথে কাজে না গিয়ে চায়ের দোকানে জাসেদকে অহেতুক আড্ডা দিতে দেখে সুজন বকাঝকা করেন। এর জেরে তাদের মধ্যে তর্কাতর্কি হলে জাসেদকে থাপ্পড় দেন সুজন। কিছুক্ষণ পর পেরেকযুক্ত একটি লাঠি দিয়ে চায়ের দোকানে বসা সুজনকে পেছন থেকে সজোড়ে আঘাত করে পালিয়ে যায় জাসেদ।

স্থানীয়রা গুরুতর আহত সুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার পুলিশ।

রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মাহাবুব মিল্কি জানান, দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে খুনের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। খুনি জাসেদকে ধরতে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত