বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাউজানে বিশেষ অভিযানে চোলাই মদসহ দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের রাউজান থানার পুলিশ বিশেষ অভিযানে ১ হাজার লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও মদ পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে অভিযান পরিচালিত হয়।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় রাউজান থানার নোয়াপাড়া ফাঁড়ির এসআই সাইফুল আলম নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। নোয়াপাড়া বাজারস্থ শরীফ মার্কেটের সামনে চেকপোস্ট স্থাপন করে কাপ্তাই থেকে চট্টগ্রামগামী নোহা মাইক্রোবাস (রেজিস্ট্রেশন চট্ট মেট্রো-চ-৫১-০৫৬৯) তল্লাশি করা হয়।

তল্লাশির সময় গাড়ি থেকে ১ হাজার লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. জব্বার হোসেন (২৯) ও মো. আনোয়ার হোসেন (২৪)।

উদ্ধারকৃত মদ ও গাড়ি পুলিশের কাছে জব্দ রাখা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, এই ধরনের অভিযান মদ ও অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত